সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। অনৈতিক কর্মকাণ্ডের সেল্টার দাতা (অপু -সাদ্দামের) বিচার চায় এলাকাবাসী- ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং কনডম উদ্ধার কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার। জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই সৈয়দ আল আমিন। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার।

মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু।

মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু

ইয়াসিন আরাফাত,
নিজেস্ব প্রতিনিধি-
অসুস্থ মাকে দেখতে কুষ্টিয়ায় গিয়ে সড়ক দুর্ঘটনায় রাবেয়া নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন।

জানা গেছে, অসুস্থ মাকে দেখতে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার একটি হাসপাতালে যান রাবেয়া। পরে স্বামীর মোটরসাইকেলে করে যাওয়ার সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা রাবেয়া ছিলেন সদালাপী ও সজ্জন হিসেবে পরিচিত। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “সড়ক দুর্ঘটনায় ওই শিক্ষিকা গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মৃত্যুকালে রাবেয়া স্বামী, পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host