মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা। কেরানীগঞ্জে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

সাভার, ঢাকা | ০২ নভেম্বর ২০২৬: সাভার ও আশুলিয়া ইপিজেড এলাকার চলমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন উপস্থিত থেকে শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পোশাকশিল্পের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাভার ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় শিল্পাঞ্চলের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা, শ্রমিক অসন্তোষ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পকারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host