সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা। কেরানীগঞ্জে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। অনৈতিক কর্মকাণ্ডের সেল্টার দাতা (অপু -সাদ্দামের) বিচার চায় এলাকাবাসী- ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং কনডম উদ্ধার কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ৭টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন জাজিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি-দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মহরম আলী। এ সময় তাঁর সঙ্গে ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অভিযানে জাজিরা এলাকার বাসিন্দা মাসুদকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাঁর পিতার নাম ছাদেম এবং মাতার নাম জহুরা বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৯১, তারিখ ২৬ অক্টোবর ২০২৬। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host