বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

অনৈতিক কর্মকাণ্ডের সেল্টার দাতা (অপু -সাদ্দামের) বিচার চায় এলাকাবাসী- ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং কনডম উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংঙ্গল হাটখোলা সংলগ্ন মৃত ফরিদ উদ্দিনের ছেলে মোঃ সাইফুদ্দিন অপু এবং বিনায়েকপুর গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন রুবেল গত ৯ অক্টোবর দিবাগত রাতে বরিশাল জেলার উজিরপুর উপজেলা থেকে বিলকিস নামে একজন নারীকে নিয়ে এসে সাইফুদ্দিন অপুর ঘরে বসে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে। স্থানীয় এলাকাবাসী এমন অনৈতিক কর্মকাণ্ডের খবর টের পেয়ে নেছারাবাদ থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ অপুর ঘর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী একজন মহিলাকে উদ্ধার করে এবং সেখান থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং ব্যবহৃত কনডম উদ্ধার করে।পরদিন নেছারাবাদ থানা পুলিশ উদ্ধারকৃত মহিলাকে পিরোজপুর আদালতে প্রেরণ করে। অপুর ঘর থেকে মহিলাকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে প্রশ্ন তোলেন ওই মহিলা কিভাবে অপুর ঘরে এসে রাত্রে অবস্থান করেছে আবার কয়েকজন এলাকাবাসী নাম প্রকাশ না করা শর্তে বলেছেন অপু সাদ্দাম রাফিক তালুকদার সহ আরো ২-৩ জন ব্যক্তি ওখানে অনৈতিক কর্মকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল।ওই মহিলার কললিস্টে এলাকার একাধিক ব্যক্তির নাম্বার পাওয়া গিয়েছে কিভাবে ওই মহিলার মোবাইলে এলাকার একাধিক ব্যক্তির নাম্বারগুলো এল এটা নিয়ে অনেকের মনে সন্দেহ দানা বেধেছে। তাহলে অপুর ঘরে ওই মহিলার অবস্থান এটা নিশ্চিত করে যে ওই মহিলার সাথে অনৈতিক কর্মকাণ্ডে অপু সাদ্দাম সহ একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে অপু এবং সাদ্দাম সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে অপু একজন মাদকাসক্ত ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ব্যক্তি। অপুর ঘর থেকে মাদকদ্রব্য ব্যবহারের সরঞ্জাম উদ্ধার এটাই প্রমাণ করে । অপরদিকে সাদ্দাম হোসেন রুবেল একজন পেশাদার চোর তার বিরুদ্ধে প্রতিবেশী জেসমিনের করা একটি সুপারি চুরির মামলা আদালতে বিচারাধীন। সর্বশেষ বিগত ৯ অক্টোবরের ঘটনায় এলাকার লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে কেউ হয়তো এদের কর্মকাণ্ডে মুখ খুলতে পারছে না আবার অনেকে সন্দেহ প্রকাশ করে বলেছেন এলাকার চিহ্নিত মাদক সেবনকারীরা এই ঘটনার পিছনে জড়িত থাকতে পারে ? এলাকার সচেতন শিক্ষিত সমাজ আলেম-ওলামারা এই ঘটনার সাথে জড়িত অপু এবং সাদ্দামের দৃষ্টান্তমূলক শাস্তি চায় যাহাতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করার সাহস কেউ না পায়, নেছারাবাদ থানা পুলিশের তথ্য অনুযায়ী অতীতে সেহা্ংঙ্গল গ্রামে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে একাধিক হত্যাকাণ্ড ঘটছে