মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার!
নিজস্ব প্রতিবেদক।
নিজের বাবার সন্ধান চেয়ে দেশবাসী ও সর্বস্তরের মানুষের কাছে হাতজোড় করে আকুল আবেদন জানিয়েছেন আবির ও আরমান নামে দুই ভাই।
তাদের অভিযোগ, তাদের বাবা অহেদ বিশ্বাস মাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাড়িতে থাকা একজোড়া কানের দুল, গলার চেইন এবং আলমারিতে রাখা নগদ ৪০ হাজার টাকা নিয়ে অন্য এক নারীর সঙ্গে চলে গেছেন।
আবির ও আরমানের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বাবা পরিবারের কোনো খোঁজখবর নিচ্ছেন না। এমনকি তাদের মা ও সন্তানদের ভরণপোষণের জন্য কোনো অর্থও পাঠাচ্ছেন না। ফলে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকট ও অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
অসহায় অবস্থায় দুই ভাই দেশের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, কেউ যদি তাদের বাবা অহেদ বিশ্বাসের সন্ধান পেয়ে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📢 বাবার সন্ধান দিতে পারলে ১০,০০০ (দশ হাজার) টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
📞 যোগাযোগ: +880 1610-297027
দুই ভাইয়ের আকুল আবেদন, দয়া করে পোস্টটি বেশি বেশি শেয়ার করে তাদের বাবার সন্ধান পেতে সহযোগিতা করুন। আপনাদের একটি শেয়ার হয়তো এই অসহায় পরিবারটির দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে।
মানবিক দিক বিবেচনা করে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল।
#বাবার_সন্ধান_চাই #মানবিক_আবেদন #নিখোঁজের_সন্ধান #পরিবারের_আকুতি