রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশি স্থাপনা থেকে গুলি লুটের প্রাথমিক তথ্য
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার সাভার থেকে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া এলাকার সিংগাসার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার মুহিত সোবহান সিংগাসার (কাউন্দিয়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মর্তুজা আলী এবং মাতার নাম মুক্তা বেগম।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশি স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।