রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী।

ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী।

 

চীফ রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম লাকী ।

 

ঢাকা, ২৮ জুন ২০২৬:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম মহোদয় এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার চিফ রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম লাকি। সাক্ষাৎকালে তিনি বিশিষ্ট সূফি তত্ত্ববিদ লেখক, গবেষক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান খাজা ওসমান ফারুকীর রচিত কয়েকটি বই উপহার দিয়েছেন।

রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে খাজা ওসমান ফারুকী রচিত সুফি সাইকোলজি, আত্মার নকশা, সুফি মেডিটেশন ও কুণ ফায়াকুণ নামক রচয়িতার বইগুলি উপহার হিসেবে ভিসি মহোদয় কে দেয়া হয়। শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এ সময় ভিসি বই গ্রহণ করে লেখকের সাহিত্যকর্মের প্রশংসা করেন।সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম সাহেব বলেন জ্ঞান অর্জনের কোনো বয়স নেই সকল বয়সে জ্ঞান অর্জন করা উচিত। জানতে হলে পড়তে হবে ভালো ভালো বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে লেখকদের কে প্রশংসা করে তাদের লেখায় আরো গতি বাড়াতে হবে। ভিসি মহোদয় সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host