বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ।

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর- রুনী মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারে ডিজেসি’র সদস্য ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। তিনি বলেন, সকল প্রতিকুলতা মোকাবেলা করেই সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা প্রমান করতে হবে। ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন বলেন, সাংবাদিকরা এখন কঠিন সময় পার করছেন। অনেকেই ভুয়া মামলার আসামী হয়ে ফেরারি জীবন পার করছেন। মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আরিফ সোহেল বহুধা বিভক্ত সাংবাদিক সমাজ এক কাতারে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে কলম সৈনিকদের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
ডিজেসির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, ডিইউজের কল্যাণ সম্পাদক শাজাহান স্বপন, সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জহর ইকবাল, সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা ও আতিকুল ইসলাম রাজিব চৌধুরী, সজিব,সুজন খান,অন্তু,সেলিম সহ সহযোগী বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host