সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে তিন হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযানে, তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা। সাভারে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তারের পর জামিনে মুক্তি!ফের মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার।

ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।

ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।

চীফ রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম লাকী।

অদ্য ১৪/০৮/২৬ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় নয়া পল্টন ঢাকা মেট্রোপলিটন স্কাউট ভবন অডিটোরিয়ামে তৃতীয় তলায় ঢাকায় বসবাসরত ঢাকাস্থ শিয়ালকাঠি ইউনিয়ন কল্যাণ সমিতির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সভা শুরু হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্লা। উক্ত সভায় উদযাপন কমিটি আহ্বায়ক আব্দুল বারেক মোল্লার স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু,সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমেদ বিগত দিনের সকল সফল কাজের বিবরণ দিয়ে বক্তব্য রাখেন। তার বক্তব্যতে তিনি বলেন সংগঠনকে উন্নয়নের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেয়া হয়েছে সবথেকে বড় পাওয়া হলো আমরা ঢাকায় যারা বসবাস করি কেউ কাউকে চিনতাম না এই সংগঠনের মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পেরেছি বিপদে-আপদে একসাথে পথ চলব, ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। কোষাধক্ষের অনুপস্থিতিতে অর্থ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, রিয়াজুল ইসলাম অর্থ ব্যবস্থাপনার বিগত দিনের আয় ব্যয় তুলে ধরবেন। সাধারণ সম্পাদক ও অর্থ কমিটির সদস্য সচিব এর বক্তব্যের পরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন এবং উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বিবার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন কমিটির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সভাটি সাফল্যমন্ডিত হয়। এই কমিটিতে যারা ছিলেন আহ্বায়ক আব্দুল বারেক মোল্লা, সদস্য এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান খান, এ্যাডভোকেট জাফর আহমেদ, এ্যাডভোকেট এ ইউ আহমেদ মিঠু, মোঃ নুরুজ্জামান মোল্লা, মোঃ আহসান কবীর ডাকুয়া, মোঃ আজমল হোসেন, মুহাম্মদ সালেহ আকরাম, এ্যাডভোকেট মৌসুমী আক্তার, এ্যাডভোকেট মোস্তাকুর রহমান খান, এ্যাডভোকেট শাহজালাল মোল্লা, মোহাম্মদ জাহিদুল হক, মোহাম্মদ এনায়েত হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম, মোহাম্মদ বশির আহমেদ মোল্লা, হাফেজ মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাসেল ঢ়াড়ি, মোঃ রেজাউল ইসলাম লাকী, মোহাম্মদ নাজির হোসেন খান, মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম জমাদ্দার, মোহাম্মদ খায়রুল ইসলাম শিমুল, ও সদস্য সচিব, মোঃ মাহমুদুল হাসান তানভীর প্রমূখ। উক্ত সাধারন সভার উপস্থিত সাধারণ সদস্যগণ, বিগত দিনের কল্যাণমূলক সকল কার্যকলাপের কন্ঠ ভোরের মাধ্যমে বৈধতা দেন। এই সাধারণ সভার বক্তারা আগামী কমিটিকে একটি কার্যকারী কমিটি করার ব্যাপারে জোরালো বক্তব্য রাখেন, সমিতির সভাপতি হুমায়ুন কবির টুটুল, তার সমাপনী বক্তব্য বিগত ২০২৪-২০২৫ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন, বিগত দিনে সমিতির সকল ধরনের কল্যাণমূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামী কমিটিতে যারা আসবেন তাদেরকে সাথে নিয়ে বিগত অভিজ্ঞতা ও নতুনদের অভিজ্ঞতা একত্রিত করে সমিতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করে তার বক্তব্য সমাপ্ত করেন, সাধারণ সভার প্রথম পর্বের কার্যক্রম শেষ হওয়ার পরে। প্রধান নির্বাচন কমিশন মোস্তফা বশিরুল হাসান ও সহকারী নির্বাচন কমিশন এস এম ফারুক পান্না, আব্দুর সবুর মাহমুদ, গাজী সিদ্দিকুর রহমান এবং শেখ ফরিদ উদ্দিন মোল্লা সমন্বয়ে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন তাদের দায়িত্ব গ্রহণ করেন। তারা সকল সাধারণ সদস্যদের মতামত নিয়ে হ্যাঁ না ভোট এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আগামী দুই বছরের জন্য হুমায়ূন কবির টুটুল কে সভাপতি ও এ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে রাতের খাবার বিতরণ ও ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host