বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের কাজীরগাঁও এলাকায় রংধনু সুইটস নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশগ্রহণ করেন।
গ্রেফতারকৃত মোঃ ইমরান দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের কাজীরগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আবুল হোসেন ওরফে আবু হোসেন এবং মাতার নাম মোছাঃ সালেহা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বদ্ধপরিকর।