শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাদল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), দক্ষিণ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজার এলাকার শফি উদ্দিন স্মরণীর আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ জনাব আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানকালে নয়াবাজার এলাকার শফি উদ্দিন স্মরণীর আবাসিক এলাকা থেকে মোঃ বাদল (৩৮)-কে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাদল কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আটিকুটি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোসলেম উদ্দিন এবং মাতার নাম আমিরুন ওরফে আমেনা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।