সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার।
নিজস্ব প্রতিবেদক।
তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন মোহাম্মদ আব্দুল মালেক নামে এক ব্যক্তি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দীর্ঘ সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি, ফলে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ ব্যক্তির নাম: মোহাম্মদ আব্দুল মালেক
পিতার নাম: হাসমত আলী
ঠিকানা: গ্রাম- দৈয়াপারা, পোস্ট- গৌরীপুর, থানা- দাউদকান্দী, জেলা- কুমিল্লা।
পরিবারের সদস্যরা জানান, তিনি প্রায় তিন মাস আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: [ মোবাইল নম্বর]01769335750
DAD Md shohel mia
Rab-10