রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা। কেরানীগঞ্জে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। অনৈতিক কর্মকাণ্ডের সেল্টার দাতা (অপু -সাদ্দামের) বিচার চায় এলাকাবাসী- ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং কনডম উদ্ধার কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার। জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই সৈয়দ আল আমিন।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কেরানীগঞ্জ প্রতিনিধি:

মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ ছাড়া প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের কদমপুর এলাকায় বড় মসজিদসংলগ্ন ফজলুর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে মো. নাজিম কাজী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের চর কদমপুর এলাকার বাসিন্দা।

অপর একটি অভিযানে রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের কদমপুর এলাকার মহিলা মাদ্রাসার সামনের সেতুর ওপর থেকে হাসান মাহমুদ (৩১) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি কদমপুর আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা।

এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার আসামিদের গ্রেপ্তারে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মুলাদী থানা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় মামলার আসামি রহিমা বেগম (৩৬) ও মো. রফিকুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করা হয়। তাঁরা যথাক্রমে মুলাদী ও বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা। রফিকুল ইসলাম বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া রহিমা বেগম ও রফিকুল ইসলামকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪ আগস্ট ২০২৬ তারিখের ৩৬ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা হয়েছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host