শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার। জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই সৈয়দ আল আমিন। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মো. আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বুধবার (৭ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার ঝিলমিল হাসপাতালের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার মো. আরিফ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার কাজির হাওলা এলাকার মৃত সানু দালালের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চড়াইল এলাকায় রেখা মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় আরিফের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-২৬, তারিখ ৮ অক্টোবর ২০২৬। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host