মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ঢাকা প্রতিনিধি: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তানভীর হোসেন ভূইয়াসহ ডিবির একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইয়াছিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উত্তর পানগাঁও এলাকার মৃত মোতালেবের ছেলে। তার মায়ের নাম খুশি বেগম।
ঢাকা জেলা ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।