রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে মোঃ জামাল (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিত এবং ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবি করত।
ধৃত আসামির বিরুদ্ধে পূর্বে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার ক্রাইম ও পেনাল কোড আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।