সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার। জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই সৈয়দ আল আমিন। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার।

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা, ৪ অক্টোবর ২০২৬: যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনদুর্ভোগ কমাতে কদমতলী বাস টার্মিনালসহ কেরানীগঞ্জ দক্ষিণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।

রোববার (৪ অক্টোবর) পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট এলাকার যান চলাচলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্থানীয় জনসাধারণ, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে যানজটের কারণ, জনদুর্ভোগ এবং তা নিরসনে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাঁদের মতামত ও পরামর্শ নেন।

এ সময় স্থানীয় জনসাধারণ ঢাকা জেলা পুলিশের উদ্যোগে যানজট নিরসনে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ এবং অবৈধ হকার উচ্ছেদ কার্যক্রমের ফলে পথচারীদের চলাচল সহজ হয়েছে। পাশাপাশি সড়কে যানবাহন চলাচলেও আগের তুলনায় শৃঙ্খলা ফিরে এসেছে। এ উদ্যোগের জন্য তাঁরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে নেওয়া কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তিনি একটি যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) জনাব তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুবাস চন্দ্র সাহা, এবং ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলম,
ঢাকা জেলা ডিবি দক্ষিণের  অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান।

এ ছাড়া ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host