রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ জন। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন। কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক।

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক গাড়িচালককে আটক করে তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

শুক্রবার সকালে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ওই গাড়িচালককে আটক করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে—এমন কথা বলে তাঁকে তাঁদের সঙ্গে যেতে চাপ দেওয়া হয়। তবে গাড়িচালক তাঁদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে তাঁর পকেট থেকে দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে কয়েকজন এগিয়ে এসে ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আটক দুই ব্যক্তি নিজেদের দীর্ঘদিন ধরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করার কথা জানান। এ সময় তাঁরা ডিবির কয়েকজন সদস্যের নামও উল্লেখ করেন। নামগুলো হলো—সাইদ, রফিক, কাদের, সুমন, ইয়াকুব ও সিরাজ।

তবে আটক ব্যক্তিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।

ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে গাড়িচালককে আটকে টাকা ও মোবাইল ফোন নেওয়ার অভিযোগ এবং আটক ব্যক্তিদের কথিত ডিবি-সোর্স পরিচয়কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আটক দুই ব্যক্তির সঙ্গে কোনো পুলিশ সদস্যের যোগাযোগ বা সম্পৃক্ততা রয়েছে কি না, তাঁরা আদৌ ডিবির সোর্স হিসেবে কাজ করতেন কি না এবং ঘটনার প্রকৃত কারণ কী—এসব বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host