রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই ঢাকা জেলা।
পিবিআই জানায়, কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা এলাকার শাহনাজ বেগমের ছেলে শাখাওয়াত খান একটি ফেসবুক আইডির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পরিচয় ব্যবহার করে প্রতারণা করছিলেন। ওই নারী সদস্যের ছবি ও ভিডিও এডিট করে অশ্লীল ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাইবার মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই ঢাকা জেলা।
তদন্তে প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তোফায়েল আলম টিটু প্রতারণার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।