শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। অনৈতিক কর্মকাণ্ডের সেল্টার দাতা (অপু -সাদ্দামের) বিচার চায় এলাকাবাসী- ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং কনডম উদ্ধার কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার। জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই সৈয়দ আল আমিন। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান জয় (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান জয় কেরানীগঞ্জ মডেল থানার আমানত বেপারী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সাহে ইমরান এবং মাতার নাম নাসিমা।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. ইয়াকুব আলীসহ ডিবির একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানের সময় মিজানুর রহমান জয়ের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জ মডেল থানার মামলা নম্বর ৪৩, তারিখ ১৫ অক্টোবর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলাটি রুজু করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host