মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

oplus_32

ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকার ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার নবাববাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী, আলেম-ওলামা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার যুবক ও তরুণরা উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় ব্যবসায়ী মিজানুর রহমান মিজান বলেন, এমন একটি সুন্দর ইফতার মাহফিল আয়োজন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার ইচ্ছা রয়েছে।

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host