বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ জন। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন। কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই সদস্য গ্রেপ্তার। কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান।

আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল।

আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল।

কেরানীগঞ্জ (ঢাকা), ২২ সেপ্টেম্বর ২০২৬:
আগুন-সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পশ্চিম আগানগর গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা আগুন-সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিম আগানগর গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফজল।

বক্তব্যে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
আরমান উল্লাহ ডাবলু  সভাপতি আগানগর ইউনিয়ন যুবদল
মোঃ সেলিম সভাপতি পশ্চিম আগানগর গার্মেন্টস ও দোকান মালিক সমিতি
মোঃ আজাদ হোসেন
সাধারণ সম্পাদক পশ্চিম আগানগর গার্মেন্টস ও দোকান মালিক সমিতি
মোঃ জহিরুল ইসলাম
সহ-সভাপতি পশ্চিম আগানগর গার্মেন্টস ও দোকান মালিক সমিতি
মোঃ পলাশ আহমেদ
কোষাধ্যক্ষ পশ্চিম আগানগর গার্মেন্টস ও দোকান মালিক সমিতি
আরো উপস্থিত ছিলেন সাধারণ ব্যবসায়ী ও যুবদলের অনেক নেতা কর্মী

বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং দোকান মালিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host