শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি। ঢাকার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরাণীগঞ্জে এসআরবি-১০-এর পৃথক অভিযান: ডাকাত দলের ৮ সদস্য ও ইজিবাইক চালক হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান, স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য গ্রেপ্তার। বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ঢাকার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পুরিয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাতে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আপেল মাহমুদ ও এসআই (নিরস্ত্র) মহরম আলীর নেতৃত্বে ডিবির দুটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের আওরাহাটি এলাকায় জমির মিয়ার সেলুনের সামনে পাকা রাস্তা থেকে মোঃ শাহ আলম (৩৮) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি আওরাহাটি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ কামাল উদ্দিন।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নরন্ডি এলাকায় নাজিম উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ পারভেজ হোসেন (২৬) নামে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কেরানীগঞ্জের নরন্ডি এলাকায় বসবাস করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host