রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১জন।

কেরানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১জন

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অপরিকল্পিত ভাবে তৈরি করা বাণিজ্যিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শুক্কুর বেপারী(২৮) নামের এক যুবক অগ্নিদগ্ধ হয়েছে।এতে তার শরীরের ৭৭ শতাংশ পুড়ে গেছে বলে ডাক্তারের বরাত দিয়ে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। অগ্নিদগ্ধ শুক্কুর আলী শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি এলাকার মোস্তফা বেপারীর ছেলে।

শনিবার ভোররাত পাঁচটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গুদারাঘাট নামাপাড়া এলাকার নুরু মেম্বারের মার্কেটে এ ঘটনা ঘটে। মার্কেটের চতুর্থ তলার একটি পাঞ্জাবি কারখানার মালিক শুকুর আলী শবে বরাতের রাতে নামাজ শেষে কারখানায় ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় মশার কয়েল জ্বালাতে গেলে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরে আগুন লাগে এবং কারখানায় থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছে। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host