রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

নিজস্ব প্রতিবেদক। ইমরান হোসেন ইমু ।

“দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামে সংগীতশিল্পী রাকা পপির দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ।

Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গান দুইটি প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানের গীতিকার এবং সুরকার রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি । প্রথম গানের মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন জিকো এবং দ্বিতীয় গানটির মিউজিক করেছেন অপু আমান।

ভিডিওতে কাস্টিং গায়িকা নিজেই রয়েছেন। এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মীয় উৎসব। আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে সুখ-শান্তিতে ভরে ওঠে তিনি এ কামনা করেন।অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । গানচিত্র দুইটি শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host