শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

শীঘ্রই পানগাঁও আইসিটি পুরোদমে পরিচালিত হবে —নৌপরিবহন প্রতিমন্ত্রী


মোঃ ইমরান হোসেন ইমু,কেরানীগঞ্জ-
শীঘ্রই পানগাঁও টার্মিনাল পুরোদমে পরিচালিত হবে এমন মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পানগাঁওকে লাভজনক বন্দরে পরিণত করতে ব্যবসায়ী, কাস্টমস বিভাগসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে কাজ করতে হবে। টার্মিনালকে সামনের দিকে এগিয়ে নিতে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা হবে। পানগাঁও টার্মিনালকে কর্মচাঞ্চল্য হিসেবে গড়ে তুলতে এর সুযোগ-সবিধা বৃদ্ধি করা হবে। তিনি বলেন,অর্থনৈতিক ও সেবার বিষয়টি লক্ষ্য রেখেই পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মিত হয়েছেএবং ব্যবসায়িরাসহ সংশ্লি¬ষ্টরা এর উপকারিতা ভোগ করছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী গতকাল সোমবার কেরানীগঞ্জে পানগাঁও আইসিটি পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পানগাঁও আইসিটির কর্মচাঞ্চল্য বৃদ্ধির জন্য ট্যারিফ হ্রাস, জাহাজ ভাড়া হ্রাস, কমন ক্যারিয়ার এগ্রিমেন্ট, জাহাজের সিডিউল প্রণয়ন, ব্যাংকিং ব্যবস্থা, অভিন্ন ইনল্যান্ড হলেজ চার্জ নির্ধারণ, অনলাইনে ডেলিভারি ইত্যাদি সুযোগ-সবিধা বিদ্যমান রয়েছে বলে সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দগন প্রতিমন্ত্রীকে অবগত করেন।
তাছাড়া পানগাঁও আইসিটি ২০১৪ সালে ৯৮৪ টিইইউস এবং ২০১৮ সালে ২২,৫০৮ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করছে। পানগাঁও আইসিটি ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ১১ লাখ এবং ২০১৮-১৯ অর্থবছরে জানুয়ারি’১৯ পর্যন্ত চার কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে উপস্থিত কর্মকর্তবৃন্দ জানিয়েছেন।
উল্লে¬খ্য, পানগাঁও টার্মিনালটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধিন বুড়িগঙ্গা নদীর তীরে পানগাঁও নামক স্থানে প্রায় ৮৯ একর জমির উপর ২০১৩ সালে ৭ নভেম্বর উদ্বোধন করা হয়। টার্মিনালের জেটির দৈর্ঘ্য ১৮০ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। এর কন্টেইনার ধারণক্ষমতা ৩৫০০ টিইইউস (বিশ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনার)। দু’টি মোবাইল হারবার ক্রেন, দু’টি স্ট্র্যাডেল ক্যারিয়ার, দু’টি সাইড লিফটার, দু’টি ট্রাক্টর টেইলার, তিনটি কার্গো ক্রেন এবং ১২টি ফর্কলিফট দিয়ে টার্মিনালটি কন্টেইনার হ্যান্ডলিং করছে।
পানগাঁও-চট্টগ্রাম-পানগাঁও রুটে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চারটি কন্টেইনারবাহি জাহাজ চলাচল করছে। বিআইডবিøউটিসি’র দু’টি জাহাজকে উক্ত রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের আরো একটি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত আছে। এছাড়া কলকাতা হতে সরাসরি পানগাঁও আইসিটি চলাচলের জন্য নৌকল্যাণ অধিদপ্তরের একটি জাহাজ ও মেরিন ট্রাস্টের কয়েকটি জাহাজ যাতায়াত করছে ।
এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুস কুদ্দুস খান, বিআইডবি¬উটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, কাস্টমস কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, টার্মিনাল ম্যানেজার মো: সারওয়ার আলম, কমলাপুর আইসিডির ম্যানেজার আহমেদুল কবির উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341