শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

নদী রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন –নৌপ্রতিমন্ত্রী


শামীম আহম্মেদ ঃ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,নদী আমাদের অনেক কাজে লাগে। নদী আমাদের অর্থনীতির যোগান দেয়। তাই নদী নিয়ে আমাদের বিশ্বমানের স্বপ্ন রয়েছে। নদী দিয়ে আমরা বিশ্বায়নের সাথে যুক্ত হতে চাই। অথচ আমাদের নদীগুলো আজ দখলে-দূষণে বিষবাস্প ছড়াচ্ছে। এখান থেকে আমরা বেড়িয়ে আসতে চাই। যে কারনে নদী রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। নৌপ্রতিমন্ত্রী বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নদী খুব ভালো বাসতেন। যে কারনে তার বিভিন্ন যায়গায় যোগাগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ। অথচ নদীগুলোর দিকে আমাদের সেভাবে কখনও চোখ দেয়া হয়নি। ফলে বিভিন্ন মাধ্যমে নদীর পরিবেশ ও ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি বলেন নদী পথ আমাদের হাজার বছরের ঐতিহ্য। আমরা আমাদের এ ঐতিহ্যকে বিলীন হতে দিতে পারিনা। কাজেই নদীর সাথে আমরা যারা যুক্ত আমাদেরকে নদী রক্ষায় আরো যতœবান হতে হবে। সতর্ক হতে হবে। নদীকে আমাদের ভালো বাসতে হবে। তিনি বলেন নদীর থেকে এত নিরাপদ ও আনন্দময় যাত্রা আর কোথাও হতে পারে না। কাজেই আগামী ১০বছওে আরা নদীর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। প্রতিমন্ত্রী আজ ৩০মার্চ শনিবার রাজধানীর তীরবর্তী বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন -১১-তে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন ব্যবস্থাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনিবলেন আগামী ১০ বছরের মধ্যে ঢাকার নৌপথকে পুরাতন অবয়বে ফিরিয়ে আনা হবে। নদী তীরের দখল ও দূষণরোধ করে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আবহমান বাংলাদেশকে রক্ষা করতে হলে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এলক্ষ্যে নদীর সাথে সম্পৃক্ত জনগণ, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। তিনি বলেন, নদী খননে গত ১০ বছরে সরকার অনেক কাজ করেছে। নতুন নতুন ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছ।
নৌপরিবহন অধিদপ্তরের মমহাপিরচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌপুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু এবং নৌপরিবহন অধিদফতরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মঞ্জুরুল কবীর।
উল্লেখ্য-“দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যপি ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ ৩০মার্চ শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি নৌ-র‌্যালী বের হয়।#

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341