সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক। ১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

খাদ্যে ভেজাল মেশানোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার আহ্বান র‌্যাবপ্রধানের

খাদ্যে ভেজাল মেশানোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

রোজার প্রথম দিন মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ কর্মসূচিতে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।

বেনজীর বলেন, যারা খাদ্যে ভেজাল মেশাবে, তাদের শাস্তি দিতে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে।

ভেজালের শাস্তি বাড়াতে নিরাপদ খাদ্য আইন সংশোধন করে এই বিধান যুক্ত করার প্রস্তাব দেন তিনি।

“নিরাপদ খাদ্য আইন ২০১৩ সংশোধন করে এতে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করতে হবে, যাতে খাদ্যে কেউ ভেজাল মেশাতে সাহস না পায়।”
এই কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভেজালকারীদের ছাড় দেওয়া হবে না।

এ বছর দ্রব্যমূল্য নিয়ে রাজধানীবাসীর বিড়ম্বনা এড়াতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ এর আয়োজন করেছে। এ কর্মসূচিতে শশা, বেগুন, কাঁচামরিচ ও টমেটোসহ কয়েকটি পণ্য যেখানে স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম কর্মসূচি উদ্বোধন করেন।

তিনি ভেজালমুক্ত, সঠিক ওজনে এবং কম দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

আতিক বলেন, “কোনো কারণ ছাড়াই বাংলাদেশে দাম বাড়ানোর একটা প্রবণতা অসাধু ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়, যা একেবারে কাম্য নয়।”

এই কর্মসূচিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ উদ্যোগ রাজধানীর বিভিন্ন স্থানে চালু করা উচিত।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host