শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

বঞ্চিত শিশুদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেছে ক্ষুধা নিবারণ ওয়েলফেয়ার সোসাইটি

সোলায়মান সুমন:
রাজধানীর মিরপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেছে সামাজিক সংগঠন ক্ষুধা নিবারণ ওয়েলফেয়ার সোসাইটি । এসময় পাশ^বর্তী খলিলের বস্তি এলাকার প্রায় তিন শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পরিবারকে খাবার বিতরণ করেন সংগঠনটির কর্মীরা।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখিল।অনুষ্ঠানটি দুপুর ১ টায় মিরপুরের কাজীপাড়া এলাকায় শুরু হয়ে দুপুর ২:৩০ টায় শেষ হয়। অনুষ্ঠানে মইনুল হোসেন খান নিখিল সংগঠনটির সকল কর্মীদের এমন একটি আয়োজনকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত সুবিধা বঞ্চিত শিশুরা
এসময় তিনি উপস্থিত সকল সুবিধা বঞ্চিত শিশু ও তাদের অভিবাবকদের নিকট সংগঠনটির সকল কর্মীদের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ক্ষুধা নিবারণ ওয়েলফেয়ার সোসাইটির মত করে সকলেই যদি সুবিধা বঞ্চিত শিশু ও সমাজের অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসে তবেই বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি উপস্থিত সকলের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে রাজনীতিবিদ,সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্থরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় ক্ষুধা নিবারণ ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান আব্দুল গাফ্ফার রানা বলেন, আমরা শুধুমাত্র খাবার ও বস্ত্র বিতরণ ই নয়, পাশাপাশি আমরা অসচ্ছল ও সুবিধা বঞ্চিত সকলকে শিক্ষা উপকরণ ও সহযোগিতা প্রদান করে যাচ্ছি।। ক্ষুধা নিবারণ ওয়েলফেয়ার সোসাইটি এর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো অনলাইন গণমাধ্যম টুডে টাইমস।

এছাড়াও যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন। অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি বলেন, এমন উদ্যোগ সমাজের প্রতিটি স্বচ্ছল মানুষের গ্রহণ করা প্রয়োজন। তবেই সুন্দর একটি সমাজ ব্যবস্থা তৈরী করা সম্ভব। খাবার ও পোশাক বিতরণ শেষে অনুষ্ঠানটির সভাপতি ও ক্ষুদা নিবারণ ফাউন্ডেশন এর ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মিরাজ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341