সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক। ১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দফায় দফায় সংঘর্ষে তাবলীগ-জামাতের মুসল্লিরা, আহত দুই শতাধিক

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী তাবলীগ-জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর অদূরে গাজীপুরের এ ঘটনা ঘটে। শনিবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক একথা জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মুসল্লি, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত থেকেই বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের সমর্থিত তাবলীগ-জামাতের মুসল্লিরা অবস্থান করছিলেন। ফজরের নামাজের আগে থেকে সা’দপন্থী মুসল্লিরা লাঠি, ছাতা ও ব্যাগ নিয়ে ইজতেমা মাঠের অন্যদিক দিয়ে প্রবেশ করতে শুরু করে। ফজরের নামাজের পর থেকে সা’দপন্থী মুসল্লিরা জুবায়েরপন্থী মুসল্লিদের ইজতেমা মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জনেরও বেশি মুসল্লি আহত হয়েছেন। তাদেরকে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মুসল্লিরাটঙ্গী পূর্ব থানার ওসি এমদাদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেষ্টা করছে। র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host