শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

ডিইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএমএসএফ’র অভিনন্দন

ডিইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দকে
বিএমএসএফ’র অভিনন্দন

ঢাকা শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০: ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নির্বাচনে কুদ্দুস আফ্রাদ সভাপতি, সাজ্জাদ আলম তপু সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এম জিহাদ জয়লাভ করেছেন। ডিইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএমএসএফ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাবে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ৯টা ৩৫ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কাশেম হুমায়ুন।

পেশাদার সাংবাদিকদের অধিকার, দাবি ও মর্যাদা রক্ষার জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে ডিইউজের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

এক বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক সংগঠন ডিইউজের নেতৃবৃন্দকে সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনে আগেরমত কাজ করার আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম অঙ্গনে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সকল সাংবাদিক সংগঠনসমুহকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কুলীন সাংবাদিক ও সংগঠনের কারনে দেশের সাংবাদিকদের মাঝে ঐক্য বিনষ্ট হচ্ছে। বিএমএসএফ সাংবাদিকদের মাঝে ঐক্য গড়ে তুলতে কাজ করছে। সেক্ষেত্রে সকল সংগঠনের উচিত এই ঐক্য রক্ষায় এগিয়ে আসা। নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে দেশের সকল সাংবাদিকদের এগিয়ে আসারও আহবান জানান।

সাবেক সভাপতি আবু জাফর সূর্য ৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন। জনাব কুদ্দুস আফ্রাদ ৬৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341