মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

টানা ৩য় বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শাহীন আহমেদকে ফুলেল শুভেচ্ছা


আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপে অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। তবে এরই মধ্যে মনোনয়ন পত্র দাখিল ও যাছাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এ উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ। অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় একক প্রার্থী হয়ে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিন হচ্ছেন তিনি। এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি হ্যাট্রিক জয়ের সৌভাগ্য অর্জন করেছেন। টানা ৩য় বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শাহীন আহমেদকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন ও সাধারন সম্পাদক হাজী রমজান আলী মেম্বারের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা শাহীন আহমেদকে এ শুভেচ্ছা দেন।
এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন বলেন, বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপুর নির্দেশনায় উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদের নেতৃত্বে কেরানীগঞ্জ উপজেলার ব্যপক উন্নয়ন হয়েছে। তার নেতৃত্বে কেরানীগঞ্জের আওয়ামীলীগ আজ উজ্জিবিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সততার প্রতিদান দিয়েছে। শাহীন আহমেদকে পূনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে পেয়ে উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে এক অন্যরকম আনন্দ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host