সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক। ১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত।

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে বাদ আসর কাজীর বাজার মদিনা মার্কেটে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। এই মাসে আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও আল্লাহভীতি অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মুহা. জুবাইর হোসাইন খান, সদর উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি সেলিম মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. কাইয়ুম মোল্লা, সাবেক ইউনিয়ন সেক্রেটারি অ্যাডভোকেট মাহমুদুল হাসান কবির, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারি ও যুগ্ম সম্পাদক আমজাদ আখন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি কাজী মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা আইটি ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জুবায়ের হোসেন রাকিব।
এ সময় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক বিজিবি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন সেক্রেটারি আল আমিন আখন্দ, ১ নং ওয়ার্ড সভাপতি জামান বেপারী ও ২ নং ওয়ার্ড সভাপতি মো. মুসলিম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সভাপতি মো. দেলোয়ার হোসেন সরকার, জিলানী, জিয়াউর রহমান, আবুল কাশেম, আফজাল, মহাসিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host