শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা-৩ আসনে প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছেন। ঢাকা-২ আসনে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী ইশতেহার প্রকাশ। সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান আমান উল্লাহ আমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া। হাইব্রিড বিএনপির নেতা পরিচয়ে চলছে এইচ এম শাকিল বাহিনী চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী  গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার কেরানীগঞ্জে জামায়াতের অপপ্রচারে বিরুদ্ধে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন। কেরানীগঞ্জে নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল। সাভারে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী আটক।

কেরানীগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগে বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

কেরানীগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগে বাবু গয়েশ্বর চন্দ্র রায়।কেরানীগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কেরানীগঞ্জে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজ শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

গণসংযোগ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি’র প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।”

এসময় উপস্থিত নেতা-কর্মীরা এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারমাধ্যমে দলের অবস্থান তুলে ধরেন। স্থানীয় জনগণও গণসংযোগে অংশ নিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host