মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

নিজের মৌলিক গান ই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে – এ প্রজন্মের উদীয়মান কন্ঠ শিল্পী রাকা পপি।

নিজের মৌলিক গান ই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে –
এ প্রজন্মের উদীয়মান কন্ঠ শিল্পী রাকা পপি।

বিনোদন নিউজ মোঃ ইমরান হোসেন ইমু।

এ প্রজন্মের উদীয়মান কন্ঠ শিল্পী রাকা পপি।
সংগীত অংগনে আধুনিক গানের পাশাপাশি বেশ কিছু ফোকগানও গেয়েছেন। বিভিন্ন টেলিভিশন, বেতার এবং স্টেজ শো নিয়ে দেশ ও দেশের বাইরে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া নিজের বেশ কিছু মৌলিক গানের কাজ চলছে। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যেই বেড়ে ওঠায় তার সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয়েছে ।বেশি বেশি মৌলিক গান নিয়ে কাজ করাকে বেশি পছন্দ করেন এই শিল্পী। আর সেটা যদি কোনো অতি পছন্দের কোনো শিল্পীর সাথে ডুয়েট গান হয় তাহলে তো ভালো লাগার মাত্রা টাও অনেক বেশি।

সম্প্রতি রামানন্দ সরকারের কথা ও বরেন্য সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু এর সুরে জনপ্রিয় সংগীতশিল্পী আগুন এর সাথে চমৎকার রোমান্টিক ধাঁচের একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন। এই গানটি সংক্রান্তে আগুন বলেন,গানের কথা গুলো অনেক সুন্দর এবং সুরও সঙ্গীত অনেক চমৎকার হয়েছে। গানটি বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে সম্মানিত পরিচালক এর তত্ত্বাবধানে রেকর্ড হয়েছে । রাকা পপির গাওয়া “ও কালাচাঁন ” গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও ভালোবাসা পেয়েছে।

তাছাড়া হে মহান নেতা, গোধূলী বিকেল, ঐ চাঁদ মেঘে মিলেছেসহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। এ প্রসঙ্গে তিনি বলেন ” সবসময়ই চেষ্টা করি ভালো কথা ও সুরের নতুন নতুন গান করতে ।ভালো গান উপহার দিয়ে দর্শকের ভালোবাসা পেলেই একজন শিল্পীর সার্থকতা।”

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host