শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

ঢাকা-২ আসনে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী ইশতেহার প্রকাশ।

ঢাকা-২ আসনে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী ইশতেহার প্রকাশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি।

৯ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণার শেষ দিনে ঢাকা-২ আসনের প্রার্থী কর্ণেল আব্দুল হক তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কেরানীগঞ্জে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্ণেল আব্দুল হক তাঁর ইশতেহারে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। ইশতেহারে বিশেষভাবে যে বিষয়গুলো তুলে ধরা হয়, তার মধ্যে রয়েছে—দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা উন্নয়ন, যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ও কৃষক কল্যাণ, পরিবেশ ও জলবায়ু উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ।

এছাড়াও ইশতেহারে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ, রাজনৈতিক সংস্কার, প্রবাসী কল্যাণ, নারী ও শিশু কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা, যুব ও ক্রীড়া উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, শ্রমিক কল্যাণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের অধিকার ও প্রতিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে কর্ণেল আব্দুল হক বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমানের উন্নয়ন সম্ভব হবে। কেরানীগঞ্জ ও সাভারের সার্বিক সমৃদ্ধির জন্য আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। উন্নয়নমূলক কাজের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করাই হবে আমাদের আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনীতিতে কোনো বৈষম্য, হানাহানি, হিংসা-বিদ্বেষ কিংবা রাজনৈতিক নিপীড়নের স্থান থাকবে না। সুখী ও সমৃদ্ধ কেরানীগঞ্জ-সাভার গড়তে সকল দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, প্রচার-প্রচারণার শেষ দিনে প্রকাশিত এই ইশতেহার স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে বলে জানিয়েছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host