শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর একটি যৌথ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া পরিচালিত হয়।আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি ধলেশ্বরী টোল প্লাজা থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, কদমতলী, জনি টাওয়ার মোড়, জিনজিরা টিন পট্টি, বাবু বাজার ব্রিজ, হাসনাবাদ, ইকুরিয়া, রাজেন্দ্রপুর হয়ে পুনরায় আব্দুল্লাহপুর অতিক্রম করে ধলেশ্বরী টোল প্লাজায় এসে সমাপ্ত হয়।

মহড়ার মাধ্যমে যৌথ বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা, আন্তঃবাহিনী সমন্বয় এবং এলাকাভিত্তিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

এ ধরনের নিয়মিত মহড়া সাধারণ জনগণের মাঝে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341