শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান আমান উল্লাহ আমান।

oplus_32

সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান আমান উল্লাহ আমান।

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা পাড়া-মহল্লায় গিয়ে তাকে ও তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে নিয়ে নানা ধরনের কুৎসা রটিয়ে বেড়াচ্ছে, যার ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

সোমবার (গতকাল) বিকেলে ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেন, একটি দল নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও বোমা বিস্ফোরণের পায়তারা করছে। তবে অন্তর্বর্তীকালীন মাননীয় উপদেষ্টা পরিষদের সৎ ইচ্ছায় দেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই একটি চক্র ছক কষছে।

তিনি আরও বলেন, “আমি যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রতিবারই জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। কেরাণীগঞ্জের জনগণ আমার উন্নয়ন কর্মকাণ্ড দেখে এবং বিএনপির প্রতি ভালোবাসা থেকে ধানের শীষে ভোট দিয়েছে। এবারও জনগণ আমাকে ভোট দেবে। তাদের নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকেই তারা কুৎসা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকা-২ আসনের কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সম্ভাব্য বোমা বিস্ফোরণ ও ব্যালট পেপার ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আমান উল্লাহ আমান বলেন, “আল্লাহ যদি আমাকে আবার এমপি নির্বাচিত করেন, তাহলে কেরাণীগঞ্জকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত ও মাদকমুক্ত একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।”

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host