শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

সাভারে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী আটক।

সাভারে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী আটক।

নিজস্ব প্রতিবেদক।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায় সেনা সদস্যরা। পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত মাদক সেবনের পাশাপাশি গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা (মাদক বিক্রির সন্দেহজনক অর্থ), ভারতীয় ভিসাসহ দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জাম, রেজিস্টার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।

আটককৃত ব্যক্তিরা হলেন—
১. মো. সেলিম (৩০),
২. বাবু (৪০),
৩. জুয়েল (৪০)।
তিনজনই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকার বাসিন্দা।

এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাভার থানায় পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযানের পর আটক তিনজনকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনী সর্বদা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341