শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে জামায়াতের অপপ্রচারে বিরুদ্ধে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন।

কেরানীগঞ্জে জামায়াতের অপপ্রচারে বিরুদ্ধে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

কেরানীগঞ্জ ঢাকা -২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নানা অপপ্রচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের কোনাখোলায় মডেল থানা ইসলামী আন্দোলনের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা- ২ আসনে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারসহ নানা অভিযোগ এনে এই আসনে ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এই সংবাদ সম্মেলনে বলেন, জামায়াতের নেতাকর্মীরা তার আসনে বিভিন্ন ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। তারা বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি ডসয়ে ভোটারদের বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে সেই ভোট চরমোনাইয়ের পীর পেয়ে যাবেন।

এছাড়া জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় হাত পাখার প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন এমনকি বসে গেছেন বলে গুজব ছড়াচ্ছেন। তারা আরো অপপ্রচার চালাচ্ছেন যে হাত পাখার প্রার্থী একটি দলের সাথে সমঝোতা করেছেন এবং ১০ তারিখের মধ্যে হাত পাখার প্রার্থী বসে যাবেন।

তিনি জামায়াতের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আরও বলেন, ইসলামী আন্দোলন একমাত্র শরিয়া ভিত্তিক ইসলামিক দল। অন্য কোন দল ইসলামিক দল নয়। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি জামায়াতের বিরুদ্ধে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এই অপপ্রচারের অভিযোগ দায়ের করেছেন।

এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা- ২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা রেজওয়ানুল হক, ঢাকা জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মোঃ আব্দুল হাকিম, ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মুফতি আল আমিন শাহাদাত প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host