বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ইয়াবাসহ এক জনকে হাতে নাতে  গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি -২

কেরানীগঞ্জে ইয়াবাসহ এক জনকে হাতে নাতে  গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি -২,

কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি -২ এর সদস্যরা।

সোমবার (৪ঠা জানুয়ারী) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে মোঃ মুন্না (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১৮১ পিস ইয়াবা ও ০১টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ১৪,৪০০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মুন্না নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ভুইগর এলাকার আসাদ মিয়ার ছেলে, বর্তমানে পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ের রিয়াজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতো।

র‌্যাব-১০ মিডিয়া সেল সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ র‌্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ের অভিযান চালিয়ে ইয়াবাসহ মুন্না নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host