
কেরানীগঞ্জে ইয়াবাসহ এক জনকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি -২, 
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি -২ এর সদস্যরা।
সোমবার (৪ঠা জানুয়ারী) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় র্যাব-১০ এর বিশেষ অভিযানে মোঃ মুন্না (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১৮১ পিস ইয়াবা ও ০১টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ১৪,৪০০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মুন্না নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ভুইগর এলাকার আসাদ মিয়ার ছেলে, বর্তমানে পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ের রিয়াজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতো।
র্যাব-১০ মিডিয়া সেল সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ র্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ের অভিযান চালিয়ে ইয়াবাসহ মুন্না নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com