শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নসরুল হামিদ বিপু’র মতবিনিময়


শামীম আহম্মেদ:
কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ শুক্রবার বিকেলে নসরুল হামিদ বিপুর কেরাণীগঞ্জস্থ বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লেিগর আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। প্রতিমন্ত্রী কেরাণীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ণ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং সাংবাদিকদের চাহিদার ভিত্তিতে তিনি নবনির্মিত প্রেসক্লাব ভবনের আসবাবপত্রসহ যাবতীয় চাহিদা পুরনের আশ্বাস দেন।
কেরাণীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল গনির নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , যুগ্ম আহবায়ক আবু জাফর,হাজী মো.মোস্তফা কামাল, প্রবীণ সাংবাদিক মো. সাইফুল ইসলাম, মো.ইউসুফ আলী, জাহাঙ্গীর হোসেন ঝানু,ইকবাল হোসেন রতন, আলমগীর হোসেন, মো.রাকিব হোসেন,সুলতান মাহমুদ,শহিদুল ইসলাম বিপ্লব, মো.সাজ্জাদ হোসেন প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host