মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

এমপিওভুক্তির সিদ্ধান্ত আগামী বাজেটে বাজেটের টাকা জনগণের: প্রধানমন্ত্

বাজেটের টাকা জনগণের টাকা। জনগণের এই টাকা হেলাফেলা করে ফেলে দেয়ার নয়। তাই আগামী বাজেটে সব বিষয় বিবেচনার মাধ্যমেই এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

আন্দোলনকারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি বিদ্যালয়ে কত শিক্ষার্থী আছে, তাদের মান কী, শিক্ষকদের মান কী, সব বিবেচনায় নিয়ে নীতিমালা গ্রহণ করেই সরকারিকরণ কিংবা এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু এমপিওভুক্তি করা নয়, শিক্ষাকে মানসম্মত করার জন্য যে উদ্যোগ নেয়া প্রয়োজন সেটা আমরা নেব।

এমপিওভুক্তির দাবিতে ছয় দিন ধরে অনশন চালিয়ে আসার পর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধানমন্ত্রীর এ আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছেন। সবশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি বন্ধ আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host