শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

এবার ঈদ উপলক্ষে ফিলিং স্টেশন ২৪ ঘন্টাই খোলা থাকবে

ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন, তার আগের চার দিন ও পরের চার দিন মোট নয় দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়ায় দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ সাইটে ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক সভায় এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন, এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে কথা হয়েছে। তিনি এটা আনুষ্ঠানিকভাবে জানাবেন।

গত কয়েক মাস ধরে দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল। রমজানের শুরু থেকে সেটা দুই ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়। ঈদের চারদিন পর থেকে আবারও বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

ঈদের ছুটি শুরুর আগে ৮ জুনের মধ্যে সব রাস্তার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, যেখানে যেখানে রিপেয়ার দরকার, সেটা এর মধ্যে করতে হবে। রাস্তা সংস্কারে উদাসীনতা সহ্য করা হবে না। এক্ষেত্রে বৃষ্টি যেন অজুহাত না হয়। বৃষ্টি হলেও কাজ শেষ করার জন্য ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এবার ১৬ জুন ঈদুল ফিতর হতে পারে। সে অনুযায়ী ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ১৭ জুন। ঈদযাত্রার ঘরমুখো যাত্রীদের পথে পথে যাতে বিশৃঙ্খলা বা যানজটের কবলে পড়তে না হয় সেদিকে নজর রাখতে পুলিশ ও সড়ক-মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এমপি-মন্ত্রী বা ভিআইপি যিনিই হোন, কোনো অবস্থাতেই রংসাইডে চলতে দেওয়া হবে না। মুখের দিকে তাকাবেন না, ধরে ফেলবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন।

সভায় স্থানীয় সংসদ সদস্য নাসিম ওসমান, সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি; নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341