মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বুদ্ধিপ্রতিবন্ধী এতিম নজির আহমদের সম্পত্তি রক্ষায় মিথ্যা মামলার বিরুদ্ধে সরজমিন তদন্ত ও সাক্ষ্যগ্রহণের আহ্বান
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের ৬নং নতুন বাহারছড়া নিবাসী মরহুম হাজী কালার দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান, বুদ্ধিপ্রতিবন্ধী ও এতিম নজির আহমদ এবং তার তিন বোনের বিরুদ্ধে কক্সবাজার জেলা আদালতে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উক্ত মামলার সত্যতা যাচাই ও তদন্তের উদ্দেশ্যে আগামী ২২ জুলাই ২০২৬ (বুধবার) বিকাল ৩:০০ ঘটিকায় সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা মহোদয় সরজমিনে স্থানীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন এবং সাক্ষ্য গ্রহণ করবেন।
এ অবস্থায়, ষড়যন্ত্রমূলক এই মামলার হাত থেকে বুদ্ধিপ্রতিবন্ধী নজির আহমদ ও তার বোনদের রক্ষা করতে এবং প্রকৃত সত্য তুলে ধরতে ৬নং নতুন বাহারছড়ার এলাকার সর্বস্তরের গণ্যমান্য, সচেতন ও সম্মানিত ব্যক্তিবর্গকে উক্ত তদন্তকালে উপস্থিত থেকে নিরপেক্ষ ও সত্য সাক্ষ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
মোঃ রায়হান।