রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

সাংবাদিক গাজী হানিফ এর নামে মিথ্যা মামলায় প্রতিবাদে  মানববন্ধন,

সাংবাদিক গাজী হানিফ এর নামে মিথ্যা মামলায় প্রতিবাদে  মানববন্ধন,

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-

ফেনীর সোনাগাজীতে সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ’র বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা সোলায়মান কর্তৃক ঢাকার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়েরের প্রতিবাদে ৭নভেম্বর রবিবার সকাল ১১টায় সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ইনকিলাব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ বাহার ও ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকবাল হোসাঈনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক মোঃ ওবায়দুল হক (দৈনিক তৃতীয় মাত্রা, সাপ্তাহিক জনপ্রিয়) মোঃ ছালাহ্ উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার, খবরপত্র) শহীদুল ইসলাম (দৈনিক সকালের সময়, আজকের জনবাণী) শরীয়ত উল্যাহ রিপাত (দৈনিক বাংলাদেশের খবর, ডেইলি ফেনী) সাংবাদিক ওমর ফারুক (দৈনিক আমাদের সময়) আফতাব হোসেন মমিন ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি, সাপ্তাহিক প্রতিক্রিয়া) মোঃ নাছির উদ্দিন (দৈনিক আজকের পত্রিকা, সাপ্তাহিক নির্ভীক) জহিরুল হক খাঁন সজীব (দৈনিক খোলা কাগজ, বিএমএফ টিভি) আবদুর রহিম (দৈনিক হাজারিকা প্রতিদিন, দৈনিক অধিকার) কাউসার মাহমুদ (মানবজমিন) নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়) সংবাদকর্মী মোশারফ হোসেন ও কমরেড আবু তাহের প্রমূখ।

এছাড়াও এতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাবেক পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন, পুজা উদযাপন পরিষদের নেতা বিদ্যুৎ মহাজন, শ্রমিক ইউনিয়নের নেতা আবদুল কাদের ও ইলিয়াছ সিরাজ, ফারিহা সভাপতি আলমগির হোসেন টিপু, সমাজসেবক আবু ইউসুফ স্বপন, আরিফুল ইসলাম সোহাগ, মোহাম্মদ সেলিম, ভূমি রক্ষা কমিটির নেতা মাঈন উদ্দিন নাছির, উপজেলা সংস্থার সভাপতি মোঃ হানিফ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রায় ৩শতাধিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host