সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

পটিয়ায় হুইপ শামসুল হক স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল  অক্সিজেন লাইন উদ্বোধন করেন 

পটিয়ায় হুইপ শামসুল হক

স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল

অক্সিজেন লাইন উদ্বোধন করেন

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এখন থেকে পাবে অক্সিজেন সুবিধা। করোনা ও অনান্য চিকিৎসা সেবায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।গতকাল  বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় হুইপ সামশুল হক চৌধুরীর প্রতিষ্ঠিত সেবামূলক সংস্থা পটিয়া ফাউন্ডেশনের’ অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগ লাইন চালু করা হয়।

এর আগে গত ২৩ জুলাই পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নে হুইপের ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা অনুদানে স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান কর্মকর্তা ডা. জাভেদকে অক্সিজেন লাইন স্থাপনের ওয়ার্ক অর্ডার দেওয়া হয় বলে জানান হুইপ শামসুল হক চৌধুরীর ছোট ভাই মজিবুল হক চৌধুরী (নবাব)          এসময় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসান্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, এন-৯৫ মাস্ক ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১২ বছর ধরে সামশুল হক চৌধুরী প্রতিষ্ঠিত পটিয়া ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারিভাবে সম্ভব না হলেও নিজ অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং আইসিইউ সামগ্রীসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়ে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন হুইপ সামশুল হক চৌধুরী। এছাড়াও করোনাকালীন পটিয়া ফাউন্ডেশন হতে তিনি প্রায় ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২০ বেডের স্পেশাল আইসোলেশন ও কেয়ার ইউনিট স্থাপিত হয়েছে।

এ প্রসঙ্গে পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, আমাদের পরিবারের প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন পটিয়া সহ চট্টগ্রামে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। মানুষের মাঝে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতে পটিয়ায় একটি ফ্রি ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে পটিয়া মানুষের সেবা নিশ্চিত এবং স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও এমআর মুক্ত  রাখতে  হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর এমপি হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host