বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ।

আদালত চত্বরে ডিবিসি নিউজ এর চিত্র সাংবাদিক আল আমিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাননবন্ধন করেছে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা

আদালত চত্বরে ডিবিসি নিউজ এর চিত্র সাংবাদিক আল আমিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাননবন্ধন করেছে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার বেলা ১১টায় কদমতলী বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ঘন্টাব্যপি এ মানববন্ধন থেকে ক্যাসিনো সন্ত্রাস এনামুল হক এনু ও রুপন ভূইয়া সহ সকল আসামিদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

গত ১৯ জানুয়ারি ঢাকা মহানগর নিম্ন আদালতে ক্যাসিনো এনু ও রুপমের সংবাদ সংগ্রহ কালে ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিক আল আমিনের উপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে এনুর সন্ত্রাসী বাহানী।

এ সময় প্রতিবাদী বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাজী সালাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, সহ সভাপতি ইকবাল হোসেন রতন, সাবেক সভাপতি আব্দুল গনী, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, ডিবিসি নিউজ প্রতিনিধি লিটন মাহমুদ,মানবাধীকার কর্মি শাহীন আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ রানা, বাংলাটিভির আরিফুল ইসলাম, ,জিটিভির শ্যামল,আনন্দটিভির আশিক নুর,নাজিম উদ্দিন ইমন ,মো.রাজু আহমেদ,লিটন খাঁন,শেখ ফরিদ,মাসুদ,সামসুল ইসলাম সনেট,পিকে বর্মন,সলেমান সুমন,ইমরান হোসেন ইমু, ইসমাইল টিটু ,ব্যাক্তিগত ক্যামেরা পার্সন দেলোয়ার হোসেন রানা,কবির মানবাধীকার কর্মি ময়না সহ কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host