মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

আইসিটি মামলায় আবু জাফর গ্রেফতার

মোঃ মাসুদ

ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ঢাকা জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

একই মামলায় আবু জাফর সহ ওই পত্রিকার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জের সাংবাদিক সহ বিভিন্ন এলাকর সাংবাদিকরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে দ্রুত জাফরের মুক্তি সহ তাদের বিরুদ্ধে আনা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দোহার থানায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া।

মামলায় দৈনিক যুগান্তরের নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক, কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, আশুলিয়া প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু, ধামরাই প্রতিনিধি শামীম খান এবং গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরকে আসামি করা হয়েছে।

এদিকে মামলার পর মঙ্গলবারেই যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছন বলে জানা আবু জাফরের স্ত্রী ফাতিমা আক্তার পপি।

ফাতিমা আক্তার পপি সাংবাদিকদের আরো জানান, মঙ্গলবার বিকাল থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না। তার মুঠোফোনটি বন্ধ পেয়ে তিনি থানায় জিডি করতে যান, পরে থানা থেকে বেরিয়ে আসার সময় থানা প্রাঙ্গণে দেখেন স্বামীর মোটরসাইকেলটি রাখা আছে।

পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হন পপি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host